কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল ৭টায়

২৭ জুন ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সাথে আলোচনা করে আমরা গত সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছি। 

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ইদের জামাতে অংশগ্রহণ করে থাকে। আশা করি এবারও থাকবেন উনারা। 

এদিকে ক্যাম্পাসেই ঈদ-উল-আযহা উদ্‌যাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান। তিনি বলেন, বাড়িতে থাকতে পারলে ভাল লাগত। তবে বিভিন্ন সমস্যার কারণে আমরা ক্যাম্পাসেই আছি। আরো অনেকেই ক্যাম্পাসে আছেন। আমরা যারা আছি জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করবো।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬