২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ও বিভাগ পছন্দের সুযোগ আর একদিন

২৬ জুন ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদনের জন্য আর একদিন সুযোগ পাবেন উত্তীর্ণ ভর্তিচ্ছুরা। গত ২০ জুন বেলা ৪টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (২৭ জুন) পর্যন্ত। এ সময়ের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে।

এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, ‘জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের অবশ্যই ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।’

গত বছরের ন্যায় এবারও ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। 

জানা গেছে, চারুকলা, সংগীত, নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে ১২ জুলাই। এবার ভর্তি কার্যক্রম ৩ ধাপেই শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। জুলাইয়ে সম্ভব না হলেও আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রথম রাউন্ডে ভর্তি শুরু ২০ থেকে ২৪ জুলাই। দ্বিতীয় রাউন্ডে ভর্তি শুরু ২৮ থেকে ৩০ জুলাই। তৃতীয় রাউন্ডে ভর্তি শুরু ৩ থেকে ৫ আগষ্ট। এরপর নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে ১০ আগষ্ট থেকে। এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬