ছাত্রীর পায়ের ওপর দিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের বাস

২২ জুন ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাসের চাকা পায়ের ওপর দিয়ে গেছে আইন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী নূরে জান্নাত পলির। মঙ্গলবার (২০ জুন) কুমিল্লার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইনসাফ হাউজিংয়ের সামনে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান পলি। তার ডান পায়ের আঙুলের ওপর দিয়ে চাকা চলে যায়। পরে এক্স-রে করলে বুঝা যায় হাড় ভেঙ্গে গেছে। 

নূরে জান্নাত পলি বলেন, তিনি এবং তার বন্ধু বার বার নামিয়ে দেওয়ার জন্য বলছিলেন চালককে। কিন্তু কোনো জবাব দেননি। দৌলতপুরের কাছে গতি কিছুটা কমলে নামতে গিয়ে পড়ে যান। এরপর সামনের চাকা পায়ের ওপর দিয়ে যায়। এক্স-রে করে জানতে পারেন আঙুলের হাড় ভেঙে গেছে।

চালক নূরুল হুদা বলেন, মেয়েটি নামিয়ে দেওয়ার জন্য বলেছে। তাকে বলেছি স্টপেজ একটু সামনে। তবে গাড়ি থামানোর আগেই মেয়েটি লাফ দিয়ে নেমে যায়। মোড় ঘোরার জন্য গতি কিছুটা কমলে নেমে পড়ে, যা অপ্রত্যাশিত ছিল। হার্ড ব্রেক করলেও গাড়ি থামতে সময় লাগে, তখনই মেয়েটি ব্যাথা পেয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬