শেখ হাসিনা নয়, শরীয়তপুরের বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধুর নামে

১২ জুন ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিং

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিং © সংগৃহীত

শরীয়তপুরে একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছিল। খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কথা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর’। 

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনী এনে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর আইন, ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল। সেটি নীতিগত অনুমোদন ছিল। নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, আজকে আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয়েছে। তবে এটি শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়, এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর। এ নামে এটি আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬