ইবির মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি থেকে ফুলপরীকে নির্যাতনকারী মিম বহিষ্কার 

০২ জুন ২০২৩, ০৮:১৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
ইশরাত জাহান মিম

ইশরাত জাহান মিম © সংগৃহীত

সম্প্রতি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে অর্থ সম্পাদক পদে  আলোচিত ফুলপরীকে নির্যাতনকারী আইন বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান মিম মনোনীত হয়। এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটি থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১ জুন ) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অর্থ সম্পাদক ইশরাত জাহান মীমকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সাময়িকভাবে বহিষ্কৃত থাকায় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা হতে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হলো।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইবি শাখার কমিটিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

জানা যায়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনা ওঠে। এ ঘটনায় ৪ মার্চ হাইকোর্টের নির্দেশে ইশরাত জাহান মিমসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই দিনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রক্রিয়া এখনো চলমান। এ ছাড়া শাখা ছাত্রলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

সংগঠনটির ছাত্র উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন্দ্রীয় সভাপতি শুধু নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়ে জানতে চেয়েছিল। অন্য কারও বিষয়ে কিছু বলেনি।  

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার বলেন, কমিটি অনুমোদনের পর তার বিষয়ে অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence