৬ বছর পর দ্বিতীয় সমাবর্তন পাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

০১ জুন ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রতিষ্ঠার দীর্ঘ ১৮ বছরে মাত্র একবার সমাবর্তন আয়োজন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালের ১৯ এপ্রিল প্রথম সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। এরপর অর্ধযুগ ধরে চলেছে দ্বিতীয় সমাবর্তনের আলোচনা। অবশেষে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের একটি ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের একটি সুখবর দিতে চাই। ইতোমধ্যেই আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। তার কাছ থেকে সম্মতি পেয়েছি। শিক্ষামন্ত্রীরও সম্মতি পেয়েছি। সুখবরটি হলো- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আমরা আয়োজন করব।

আরও পড়ুন: সমাবর্তন চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিনি বলেন, সমাবর্তন আয়োজনের জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই। সমাবর্তন আয়োজনের যে দাপ্তরিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যেই আমরা এগিয়ে যাব। আমরা এখন সাহস করতে পারি, আমাদের যে লোকবল, মনোবল এবং অর্থবল আছে, সবাইকে সাথে নিয়ে আমরা একটি সমাবর্তন আয়োজন করতে পারবো। 

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950