১০ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল

৩০ মে ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গ্রীষ্মকালীন ১০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ছুটির এ সময়ে আবাসিক হলসমূহ খোলা থাকবে। যথারীতি চালু থাকবে জরুরি সেবাও। মঙ্গলবার (৩০ মে) রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার দফতর সূ্ত্রে জানা যায়, আগামী ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকআে। ১২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন জরুরি সেবাসমুহ চালু থাকবে এবং পরিবহন সেবা বন্ধের সিডিউল অনুযায়ী চালু থাকবে।

আরও পড়ুন: বছরের ৬ মাসই বন্ধ থাকে ইবি, কাটছে না সেশনজট

এদিকে, গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো সরব থাকলেও অধিকাংশ শিক্ষকের বিপক্ষে থাকায় পূর্ব নির্ধারিত ছুটি বহাল আছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হলসমুহ যথারীতি খোলা থাকবে। হলের সকল সুবিধা অব্যাহত থাকবে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950