শোকজের জবাব দিলেন ছাত্রী নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের ৫ নেত্রী

৩০ মে ২০২৩, ১০:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের  (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় শোকজের জবাব দিয়েছে শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্ত। তবে এই শোকজ জবাবে এক অভিযুক্ত স্বাক্ষর করেনি বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ছাত্র-শৃঙ্খলা কমিটির মিটিং ছিল। এতে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের জবাব উত্থাপন করা হয়। তবে এক অভিযুক্ত ওই জবাবে স্বাক্ষর করেননি। তাদের আগামী ১২ জুন সশরীরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।

আগামী ১২ জুন সশরীরে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি বলেন, তাদের প্রত্যেকের জন্য চিঠি ইস্যু হচ্ছে। তাদেরকে জানানো হবে এবং আগামী ১২ তারিখ উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। এরপর কতৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে, এ ঘটনায় অন্তরা সহ ৫ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে শোকজ করা হয়।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীর বিরুদ্ধে। 

ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ এবং হাইকোর্ট কতৃক পৃথক পৃথকভাবে তদন্ত কমিটি গঠিত হয়। এর প্রেক্ষিতে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং শাখা ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close