‘আমরা এখন অদৃশ্য প্রযুক্তির যুগে বাস করছি’

২৯ মে ২০২৩, ১২:৪৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবী এখন নতুন প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে যাচ্ছে। অদৃশ্যমান প্রযুক্তির যুগে আমরা এখন বাস করছি। এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তি নির্ভর, মানবিক ও শান্তিময় বাংলাদেশ।

রোববার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। 

এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. রশিদুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চয়ন কুমার সাহা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন কর্মশালার সমন্বয়ক ও ইনোভেমন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোসাম্মৎ. জান্নাতুল ফেরদৌস।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬