নজরুল বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে মেহেদী-নিপুন

২৭ মে ২০২৩, ১০:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© টিডিসি ফটো

চারুকলা বিভাগের শিক্ষার্থী জিএম মেহেদী হাসানকে সভাপতি এবং আহসানুল্লাহ নিপুনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব। 

শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চক্রবাকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার শান্ত, শাহরিয়ার কবির শিশির এবং দেবপ্রিয় মিশ্র। 

নতুন দায়িত্ব পাওয়া নিয়ে সংগঠনটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহসানুল্লাহ নিপুন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। 

সংগঠনটির নতুন সভাপতি জিএম মেহেদী হাসান বলেন, নতুন সদস্যদের সম্পৃক্ততার পাশাপাশি পোর্ট ফোলিও মেকিং ওয়ার্কশপ, ফিল্ম স্ক্রিনিং, এক্সিবিশন, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় ফটোগ্রাফারদের অংশগ্রহণের বিষয়েও আমরা কাজ করব।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬