অন্ধকারে ইসলামী বিশ্ববিদ্যালয়, পুরো রাত থাকবে বিদ্যুৎহীন

২৬ মে ২০২৩, ১১:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিদ্যুৎ ও জেনারেটর দুই সার্ভিসই বন্ধ রয়েছে। ফলে আজ শুক্রবার রাত ১০ টা থেকে পুরো ক্যাম্পাস অন্ধকারে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী। পুরো রাতে আলোর ব্যবস্থা নাও হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস।

প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়েছে। আর তেল সরবরাহ না থাকায় বন্ধ  রয়েছে জেনারেটরও। অনেকক্ষণ জেনারেটর চলায় তলে ফুরিয়ে গেছে।

গত বুধবারও ঝড়ের ফলে বিশ্ববিদ্যালয়ের একটি গাছ এবং একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সি শহীদ উদ্দিন তারেক বলেন, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে তেল সরবরাহ না থাকায় জেনারেটরও বন্ধ রয়েছে। বিষয়টি রাতের মধ্যে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এখন সম্ভব না হলে আগামীকাল শনিবার সকালে বিষয়টি সমাধান করা হবে।

একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬
বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবিতে প্রথম হল হিসেবে অনলাইন পেমেন্ট চালু করল শেখ মুজিবুর …
  • ২২ এপ্রিল ২০২৬