৭ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

২৫ মে ২০২৩, ০১:১৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে। দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সাথে দেখা করতে তাঁর কার্যালয়ে প্রবেশ করে৷

বৃহস্পতিবার ( ২৫ মে) দুপুর ১২ টায় প্রথমে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও  ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে ইডেন কলেজের সামনে হাজির হয়৷ এখন পর্যন্ত শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করছেন৷ 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবিসমূহ সাত কলেজের সমন্বয়কের স্বাক্ষর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে জমা দিতে গিয়েছিলাম সেখানে আমাদের দাবিগুলো তারা দেখেই নাই৷ আমরা আমাদের যৌক্তিক দাবি কার কাছে জানাবো৷ আমাদের কি কোন অভিভাবক নেই৷ এজন্য বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি৷ 

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো, 
* ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

New Project - 2023-05-25T130916-155

* যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।  

* বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে, সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।

* সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা ? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।

* একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

* শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

* সকল বিষয়ে পাশ করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন৷ সিজিপিএ শর্ত শিথিল করতে হবে৷

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close