১৭২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৪ মে ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কতৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। যা গত অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

রোববার (২১ মে) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

এতে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।

আরও পড়ুন: এই সামান্য অর্থে শিক্ষাব্যবস্থার উন্নতি সম্ভব নয়

এরমধ্যে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি হলেও বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ১৯ কোটি টাকা কম।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950