নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২৪ মে ২০২৩, ০১:০৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বেরোবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বেরোবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘণ্টা-ব্যাপী কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অবরোধের কারণে মহাসড়কটির উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। নেসকোর দায়িত্বরত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কোন সাড়া পায়নি শিক্ষার্থীরা। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন তারা।

এদিকে রাত ১২টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে নেসকোর দায়িত্বশীল এক কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা চিহ্নিত করতে অনেক সময় লাগার কারণে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬