গুচ্ছের সব ইউনিটের বিভাগ পছন্দক্রম শুরু ২০ জুন

২৩ মে ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সকল বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম আগামী ২০ জুন থেকে শুরু হবে। 

মঙ্গলবার (২৩ মে) রাতে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আগামী ২০ জুন হতে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশিত হবে।’’

এদিকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.৩২ শতাংশ। আর উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু।

এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী; যা মোট আবেদনের ৯৮ দশমিক ১৪ শতাংশ। এবারের ৯৬ হাজার ৪৩৪ জন আবেদনকারীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭৯৩ জন এবং যা মোট হিসেবে ১ দমমিক ৮৬ শতাংশ। এবারের পরীক্ষায় পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুর্ত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন। যা মোট আবেদনের ৪৩ দশমিক ৬৮ শতাংশ। আর বাতিল করা হয়েছে মোট ৭ জন পরীক্ষারর্থীকে।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৯০ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ২ জন। তাছাড়া ৮০ নম্বরের উপরে পেয়েছেন ১০৩ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৯৯১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ২ হাজার ৩৩৩, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৪ হাজার ৮৪১, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৮ হাজার ৯৮৫, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

এছাড়াও এবারের পরীক্ষায় ৪৫ নম্বরের উপরে পেয়েছেন ২২ হাজার ৫৮৩, ৪০ নম্বরের উপরে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬, ৩৫ নম্বরের উপরে পেয়েছেন ৪২ হাজার ৪৫, ৩০ নম্বরের উপরে পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ এবং ৩০ নম্বরের পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন ভর্তিচ্ছু।

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫। তিনি কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসরাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আর এবারের পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়েছে মাইনাস ১১ দশমিক ২৫। তবে, তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পরীক্ষা কমিটি।

প্রসঙ্গত, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ৩ ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৫ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৫ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখা ইউনিট ‘বি’ থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদিকে গুচ্ছের 'এ' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৩ জুন ও 'সি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর ক…
  • ১১ মার্চ ২০২৬
সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
  • ১১ মার্চ ২০২৬
দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর, কারামুক্…
  • ১১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল
  • ১১ মার্চ ২০২৬
সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করলেন তারেক রহমান
  • ১১ মার্চ ২০২৬
ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081