খুবিতে অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন বিষয়ক প্রশিক্ষণ

২২ মে ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হচ্ছে। © টিডিসি ফটো

খুলনা শ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন ইন ফরেস্ট্রি-৩ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। সোমবার (২২ মে) ৮ দিনব্যাপী এই প্রশিক্ষণের শেষ দিন ছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজন করা হলো।

খুবির ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের কম্পাস যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।  প্রশিক্ষণে আর্ক জিআইএস/কিউজিআইএস, রিমোর্ট সেন্সিং এবং গুগল আর্থ ইঞ্জিন নিয়ে নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়

বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি বলেন, গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফরেস্টকে বাঁচিয়ে রাখতে এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর হবে বলে আশা করি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের দেশকে গ্রিন-ক্লিন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। 

ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা রানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের কম্পাস প্রোগ্রামের প্রজেক্ট প্রধান ড. আবু মোস্তফা কামাল উদ্দিন ও একাডেমিক এন্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মো. শামস্ উদ্দিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুগল আর্থ ইঞ্জিন ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাইসা তাসনিম মাহিন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অরণ্য গুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সোহাগ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমেশ্বর সিনহা, সুশীলনের ওমর ফারুক। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সুমাইয়া হক মিম। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। 

এছাড়া আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত থ্রি-মিনিটস্ টক কম্পিটিশনের বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সুশীলনের মোট ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950