ইবিতে চালু হবে ফরাসি ভাষা কোর্স

২২ মে ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। যেটি আইআইইআর এর অধীনে থাকবে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আলিয়ঁস ফ্রঁসেজ এবং আইআইইআর-এর যৌথ উদ্যোগে একটি সেমিনার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপাচার্যের বাসভবনে বাংলাদেশে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইবির এক্সচেঞ্জ প্রোগ্রামসহ পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। 

সভায় বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান গুইলাউমি অড্রেন ডি কারড্রেল, কালচারাল অ্যাটাচি ইয়োহান গিগারেল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া গ্রোসজিন উপস্থিত ছিলেন। 

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন।

আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, বর্তমানে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক ভাষা কোর্স চালু রয়েছে। আইআইইআরের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়েও ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালু হতে যাচ্ছে। এটি চালু হলে শিক্ষার্থীরা একাধিক ভাষায় দক্ষ হওয়ার সুযোগ পাবে।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬