‘জয় বাংলা’ বাইক সার্ভিস নিয়ে গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে জবি ছাত্রলীগ

২০ মে ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
জবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস

জবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস © সংগৃহীত

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। 

জানা যায়, অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা যদি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তাহলে তাদের নিদিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে এ সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাথে থাকা ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইস সহ সাথে আসা অভিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ। 

c8a1d6fe-62fc-4def-b523-059895c37cb3 (1)

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সড়কে তীব্র যানজট, ভর্তিচ্ছুদের ভোগান্তি

সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এছাড়াও সকল জেলা ছাত্রকল্যাণ কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারাও যেন সার্বিকসহযোগীতা করে পরীক্ষার্থীদের। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, কেউ যদি নিদিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে নিদিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সাথে সাথে আমা ঠান্ডা পানির ব্যবস্থা, অভিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close