কুবির প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং পরিবেশনে আগ্রহীদের নাম আহবান

১৮ মে ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থিম সং পরিবেশনার জন্য বিভাগগুলো থেকে আগ্রহী শিল্পীদের নাম চাওয়া হয়েছে। বুধবার (১৭ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দিবস উপলক্ষে থিম সং পরিমার্জন ও পরিবেশনা উপ-কমিটির প্রোগ্রামার ও সদস্য সচিব এ এম এম সাইদুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে সংগীতের সাথে সম্পৃক্ত আগ্রহী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নাম, বিভাগের নাম ও মোবাইল নম্বর  আগামী ২০শে মে শনিবারের মধ্যে থিম সং পরিমার্জন ও পরিবেশনা উপ কমিটির আহ্বায়ক গণযোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিসুল ইসলামের ইমেইলে ([email protected]) পাঠাতে বলা হয়।

প্রসঙ্গত, আগামী ২৮শে মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো পরিবেশিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থিম সং।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬