রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিষয়ে

প্রফেশনাল এমএসসি প্রোগ্রামে ভর্তি নিচ্ছে জবি

১৮ মে ২০২৩, ১১:২৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অর্ন্তভুক্ত রসান বিভাগে রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি প্রোগ্রামে প্রফেশনাল এমএসসি তে ভর্তি নিচ্ছে। আগ্রহীদের বিভাগ অফিস হতে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদন চলবে ১৯ মে থেকে ২২ জুন পর্যন্ত।

যোগ্যতা রসায়ন / রাসায়নিক প্রযুক্তি / ফলিত রসায়ন / প্রাণ রসায়ন/পরিবেশ রসায়ন/শিল্প রসায়ন/ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রসায়নসহ)/বায়োলজিক্যাল সায়েন্স (রসায়নসহ)/ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি/ফুড সায়েন্স ( রসায়নসহ) লেদার টেকনোলোজী/টেক্সটাইল টেকনোলোজী অথবা রসায়ন সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স কোর্স (অথবা ০৩ বছরের অনার্স /০২ বছরের পাশ কোর্স এবং এক বছরের মাস্টার্স) অথবা সমমানের ডিগ্রী। সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম জিপিএ ২.২৫ (৪.০০ এর মধ্যে) অথবা ২য় শ্রেণির ডিগ্রী থাকতে হবে।

কোর্সের মেয়াদ: ১ বছর (০২ সেমিস্টার)

আবেদন যেভাবে: আগ্রহীদের ১৯ মে ২০২৩ থেকে ২২ জুন ২০২৩ পর্যন্ত অফিস চলাকালীন (সকাল ৮:৩০ হতে বিকাল ৩:৩০ টা, শুক্রবার সকাল ৯০০ হতে বিকাল ৫০০ টা) বিভাগ হতে সংগ্রহ করা ও জমা দেয়া যাবে। বিস্তারিত জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট দেখুন website: www.jnu.ac.bd অথবা http://www.jnu.ac.bd/dept/portal/web/ chemistry।

প্রয়োজনীয় নথি: সনদপত্র ও নদর পত্রের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ডিন।

আবেদন ফি:  ১০০০/-

সাক্ষাৎকার: ২৩ জুন ২০২৩, (সকাল ১০:০০-১১:০০ টা)

ক্লাস শুরু: ৭ জুলাই ২০২৩, শুক্রবার

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬