শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল ইবি ছাত্রলীগের

১৭ মে ২০২৩, ০৫:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১৭ মে) সকাল ১১ টায় সংগঠনটির দলীয় ট্রেন্ট থেকে এ আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মিছিলটি ক্যাম্পাস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা এসে ছাত্র সমাবেশে মিলিত হন। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল-আমিন, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হাসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। এ স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় ও দেশের মানুষের দুর্দিনে দেশনেত্রী শেখ হাসিনা সবসময় আস্থাশীল হয়ে থাকবেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ ৬ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাতৃভূমিতে ফেরেন এবং স্বদেশের সেবায় ব্রত হয়। তার নেতৃত্বে আজকের বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬