নেতৃত্বে সাঈদ-মওদুদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরা জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

১৫ মে ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© সংগৃহীত

আত্মপ্রকাশ করছে সাতক্ষীরা জেলাস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি’। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মো: আবু সাঈদকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের মো: মওদুদ আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে সংগঠনটি।

আজ সোমবার (১৫ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটি গঠন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘সাতক্ষীরা জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি’। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো।

নবনির্বাচিত ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: আবু সাঈদ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ সাতক্ষীরা জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরাস্থ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক অনুরাধা মন্ডল।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950