শাওনের মৃত্যু: আরএফএল-ওয়াসার বিরুদ্ধে মামলা করবে জবি

১৪ মে ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. ইমদাদুল হক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. ইমদাদুল হক © সংগৃহীত

রাজধানীর ধূপখোলায় গ্যাস বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শাওনের মৃত্যুর ঘটনায় আরএফএল ও ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে। 

রোববার (১৪ মে) নিহত শাওনের জন্য দোয়া ও স্মরণসভায় এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগ এই দোয়ার আয়োজন করেছিল।

উপাচার্য বলেন, শাওনের পরিবারের পক্ষে বিচার চেয়ে মামলা চালানো সম্ভব নয়। তাই  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার সব দায়িত্ব নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সব সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শ অনুযায়ী যেহেতু আরএফএল ও ওয়াসার কাজের ত্রুটির জন্য দুর্ঘটনাটি হয়েছে, তাই তাদের বিরুদ্ধেই মামলা করা হবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ১ মে রাজধানীর ধূপখোলা বাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাওন। গত ৬ মে তিনি মৃত্যুবরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬