ঢাকা কলেজ শিক্ষক নুকুল পাল আর নেই

১৩ মে ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
নকুল চন্দ্র পাল

নকুল চন্দ্র পাল © টিডিসি ফটো

ঢাকা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও পশ্চিম ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক নকুল চন্দ্র পাল আর নেই। শনিবার (১৩ মে) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীস অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার।

নুকুল চন্দ্র পাল বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১১ সালে যোগদান করেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ঢাকা কলেজে বর্তমান পদে পদায়ন হন। তিনি ১৯৭৬ সালের ১৬ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 

শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেন, গত ০৮ মে সন্ধ্যায় প্রচন্ড মাথা ব্যথা নিয়ে নিজেই ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে রিকশা নিয়ে সায়েন্সল্যাবের পপুলার হাসপাতালে যান। সেখানে আরও খারাপ লাগলে পরিবারের সদস্যদের ও কয়েকজন সহকর্মীকে ফোন করে নিজের অবস্থা জানানোর পরপরই অজ্ঞান হয়ে পড়েন। এরপর পপুলার হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। রক্তক্ষরণের ফলে মস্তিষ্কের বেশিরভাগ স্থানেই রক্তের উপস্থিতি দেখা গেলে ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে পড়েন। এসময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, একদিন পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও পরিবারের সম্মতিতে মস্তিষ্কের তরল পদার্থ বের করার জন্য অপারেশনের মাধ্যমে ড্রেইনের ব্যবস্থা করা হয়। তরল পদার্থ বের হওয়ার পর প্রাপ্ত সিটি স্ক্যানে কিছুটা উন্নতিও লক্ষ্য করা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একটা সিট পাওয়া গেলে ওখানকার আইসিইউ ব্লকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, নকুল চন্দ্র পাল অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান করতেন। তাঁর অকাল চলে যাওয়া আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।  আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬