বুটেক্সে ভর্তির আবেদন শেষ আজ, এক আসনে লড়াই ১০ জনের

১৩ মে ২০২৩, ১০:২৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজ শনিবার (১৩ মে) শেষ হচ্ছে। আগামী ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ২৬ মে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুটেক্সে ১০টি বিভাগে আসন সংখ্যা ৬০০টি। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ছয় হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসি প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধার ভিত্তিতে এ ছয় হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে একটি আসনের জন্য লড়াই হবে ১০ জনের।

আবেদনের যোগ্যতা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তা ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫ থাকতে হবে।

আগামী ১৬ জুন বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।

আবেদন ফি
আবেদনকারী শিক্ষার্থী ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ৮০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close