জবি ক্যাম্পাসে গ্যাস লিকেজ, ছড়িয়েছে আতঙ্ক

১০ মে ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গাস লাইনে লিকেজ হয়েছে। ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বুধবার (১০ মে) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মসজিদে যাবার রাস্তার পাশে পানির ট্যাপগুলোর পাশে গ্যাস লাইনের লিকেজ পাওয়া যায়। এসময় পানির ট্যাপগুলোর পাশে গ্যাস ছড়িয়ে পড়ার গন্ধ পাওয়া যায়। 

এদিকে শিক্ষার্থীরা পানি নিতে বা ট্যাপ ব্যবহার করার সময় গ্যাসের গন্ধে আতঙ্কিত হচ্ছেন। এমনই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। 

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই ট্যাপে ওজুসহ পানি খেতে আসলে গ্যাসের গন্ধ পায়। গ্যাস এতো ছড়িয়ে পড়েছে যে, আগুনের কোনও উৎস পেলেই ক্যাম্পাসে আগুন ধরে যেতে পারে। দ্রুত ঠিক না করলে ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে। 

এছাড়া মেহেদী হাসানের মতো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জসিম, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল গ্যাসের গন্ধে একই আতঙ্কের বিষয়টি জানান। 

এদিকে বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালকে জানানো হলে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে বিষয়টি জানান।

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬