জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএম কলেজে ভর্তি হতে চান ১২ হাজার ২৫৫ শিক্ষার্থী

১০ মে ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
বরিশাল ব্রজমোহন কলেজ

বরিশাল ব্রজমোহন কলেজ © ফাইল ছবি

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন ১২ হাজার ২৫৫ শিক্ষার্থী। মঙ্গলবার (০৯ মে) কলেজের অফিস সহকারী শাজাহান খান ও আব্দুল হামিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সোমবার (৮ মে) রাত ১২টা পর্যন্ত বিএম কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন ১২২৫৫। আর ৯ মে বেলা ১২টা পর্যন্ত কলেজে আবেদনের ফরম ও কাগজপত্র জমা দিয়েছেন ১১৯৯৭ জন।

এর মধ্যে সব থেকে বেশি আবেদন পড়েছে মানবিকে। এই শাখায় ৬০০০ শিক্ষার্থী আবেদন করেছেন। এ ছাড়া বিজ্ঞান বিভাগে আবেদন করেছে ৪৭৮০ শিক্ষার্থী। ব্যবসায় আবেদন করেছেন ১৪৭৫ শিক্ষার্থী। তিন বিভাগ মিলিয়ে মোট আসন রয়েছে ৫২৭৫টি।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৬ লাখ ছুঁই ছুঁই, সবচেয়ে বেশি মানবিকে

কলেজ সূত্র জানা গেছে, মানবিকে আসন সংখ্যা রয়েছে ২৮৩০টি বিজ্ঞানে ১২৪০ আর ব্যবসা শাখায় রয়েছে ১২০৫টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিএম কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ মে এবং ভর্তি শুরু হবে ১৭ মে থেকে। যা চলবে ৩১ মে পর্যন্ত। ২০২২- ২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগামী ১ জুন থেকে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন শিক্ষার্থী (৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হয়ে গতকাল (৮ মে) রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়।

এর আগে গত ৮ মে রাত ১২টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ৮ মে বিকেল ৫টা পর্যন্ত তিনটি বিভাগ মিলে মোট আবেদন জমা পড়েছে ৫ লাখ ৮৩ হাজার ৬১৫টি।

এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন। অর্থাৎ সবচেয়ে বেশি আবেদন পড়েছে মানবিকে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950