চারদিনেও খোঁজ মেলেনি বেরোবি ছাত্র মোতালেবের

০৯ মে ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
মো. আব্দুল মোতালেব হোসাইন

মো. আব্দুল মোতালেব হোসাইন © ফাইল ছবি

নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী মো. আব্দুল মোতালেব হোসাইনের। তিনি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গত ৬ মে নিখোঁজ হয়েছিলেন। ক্যাম্পাস সংলগ্ন নিজ মেস থেকে পার্কের মোড়ের দিকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মোতালেব বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। মোতালেব বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় মেসে থাকতেন।

জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে সে পার্কের মোড়ের উদ্দেশে মেস থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোতালেব মেসে থেকে চাকরির জন্য পড়াশোনা করতেন। নিখোঁজের ব্যাপারে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানায় তার বাবা ছামাদ মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ বেরোবির মোতালেব

এ বিষয়ে তার বাবা ছামাদ মিয়া বলেন, আমার বাবার চার দিন থাকি কোনো কথা শুনি না। কোথায় আছে, কিভাবে আছে কিচ্ছু জানি না। আমি আমার কইলজার টুকরাক আমার বুকোত ফেরৎ চাই। তার সহপাঠীরা বলেন, অতি দ্রুত আমাদের বন্ধুকে আমরা আমাদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরৎ চাই।

বিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বনী বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। মোতালেবকে উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে চলছে। সাধারণ ডায়েরি প্রসঙ্গে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত খোঁজ মিলবে।

ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬