ডিগ্রি অর্জনের সঙ্গেই যেন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হয়: রাষ্ট্রপতি

০৮ মে ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ © বাসস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

আজ সোমবার দুপুরে বঙ্গভবনে পৃথকভাবে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন এ নির্দেশ দেন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্রাকইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান জাককানইবির উপাচার্যের সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। 

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
  • ০৯ নভেম্বর ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950