নিখোঁজের ৩ দিন পর তেজগাঁও কলেজ ছাত্রের লাশ উদ্ধার

০৬ মে ২০২৩, ১১:০৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ

নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর রাজধানীর খিলক্ষেতে ইসলাম মোল্লা (২৩) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরের দিকে খিলক্ষেত থানাধীন ডুমনির বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নিখোঁজ হন তিনি। 

ইসলাম মোল্লা খিলক্ষেতের ডুমনি এলাকার কবির হোসেন মোল্লার ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করেন। 

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নিখোঁজের তিন দিন পর ডুমনির বিল থেকে তেজগাঁও কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্র গত ৬ মে ডুমনি এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। পরে শনিবার তার মরদেহ বিলের মধ্যে পাওয়া যায়।

লাশের গায়ে আঘাতের চিহ্ন ও মামলা প্রসঙ্গে জানতে চাইলে ওসি আরও বলেন, গলায়, মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬