বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ

০৪ মে ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির শর্তাবলী প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ মে) মূল ভর্তি কমিটির (২০২২-২৩ শিক্ষাবর্ষ) সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল তথ্য প্রকাশিত হয় ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষায় গণিতে ৬ নম্বর পেতে হবে। রসায়ন বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় রসায়নে ৭ নম্বর থাকতে হবে। পদার্থবিজ্ঞান ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ৭ নম্বর পেতে হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ৭ এবং গণিতে ৬ নম্বর পেতে হবে। এবং পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে।

এছাড়াও ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উদ্ভিদবিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ৭ নম্বর পেতে হবে। ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় রসায়নে ৭ নম্বর পেতে হবে এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত অথবা পদার্থবিজ্ঞানে ৭ নম্বর পেতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত বিষয় থাকতে হবে। বি ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগে ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় বাংলায় ১০ নম্বর এবং ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে ১৪ নম্বর পেতে হবে। এছাড়াও বি ইউনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটভুক্ত বিভাগসমূহে আবেদন করা যাবে। এক্ষেত্রে, এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

এ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৭ পেতে হবে। সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৪ পেতে হবে। এ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ১০ পেতে হবে। সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ৫ পেতে হবে।

যে সকল পরীক্ষার্থী এ ইউনিট এর ভর্তি পরীক্ষায় বাংলা/ইংরেজি বিষয় অংশগ্রহণ করবে না, তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা/ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে।

এছাড়াও এ ও বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে এ ও বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরোক্ত শর্তাবলীতে যে কোন পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ভর্তির মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ কোটার (মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন ও দলিত সম্প্রদায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যদের) (সন্তান/স্বামী/স্ত্রী) জন্য বরাদ্দ থাকবে।

এছাড়াও আরও বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bu.ac.bd ভিজিট করতে বলা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence