ইবির সেরা আট শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

০২ মে ২০২৩, ০৯:৪১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ইসলামী  বিশ্ববিদ্যালয়

ইসলামী  বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্নাতক ও সম্মানে সর্বোচ্চ ফলাফলের জন্য ইসলামী  বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক ( ৩.৯৮), আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫), আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), পরিসংখ্যান বিভাগের সুপ্ত চক্রবর্তী সাধনা (৩.৭৯), ইইই বিভাগের সেলিম রেজা জীবন (৩.৮৫) এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস (৩.৯৬)।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় এবার মোট ১৭৮. জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়েছে।

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬