পানিতে ডুবে মেরিন শিক্ষার্থী রিয়াসাদের মৃত্যু

২৪ এপ্রিল ২০২৩, ১২:০৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
রিয়াসাদ বিন ফয়সাল

রিয়াসাদ বিন ফয়সাল © সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে বাংলাদেশ মেরিন একাডেমির শিক্ষার্থী রিয়াসাদ বিন ফয়সালের (১৯) মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহাদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াসাদ বিন ফয়সাল একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর ছেলে। রিয়াসাদ চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের চাচাতো ভাই সায়েদ খান শান্ত বলেন, রিয়াসাদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে সে নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিজেদের পুকুরে নেমেছিলেন। নিজেদের মধ্যে সাতার প্রতিযোগিতার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অপমৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।

‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬