২৯১ কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন কুবির মামুন

২০ এপ্রিল ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
আলদুল্লাহ আল মামুন

আলদুল্লাহ আল মামুন © সংগৃহীত

বর্তমানে তরুণের অন্যতম শখে পরিণত হয়েছে সাইকেলিং। দলবেধেঁ ঘুরতে, বিভিন্ন স্থানে ভ্রমণে এমন সাইকেলিং এর দিকে ঝুঁকছে অনেকে। এতে যেমন সুস্থ দেহের সুস্থ মন গড়ে উঠছে তেমনি তৈরি হচ্ছে নানা সামাজিক সচেতনতা। তেমনি এক ব্যতিক্রমী সাইকেলিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। ২৯১ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছেন তিনি। 

আলদুল্লাহ আল মামুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে ১৯ ঘণ্টা ১৪ মিনিট সাইকেল চালিয়ে যশোরের কেশবপুরে নিজ বাড়িতে পৌঁছেছেন তিনি। 

মামুনের সাথে কথা বলে জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ফটক থেকে যাত্রা শুরু করেন। মধ্যে কয়েকটি স্থানে যাত্রাবিরতি নিয়েছেন। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন তিনি। ১০-২০ কিলোমিটার পরপর ৫-১০ মিনিট বিশ্রাম নিয়ে আবারো সাইকেল চালাতে শুরু করেন। মোট ৩১ ঘণ্টা পর সোমবার (১৭ এপ্রিল) রাত ৩টায় কেশবপুরের নিজ বাড়িতে পৌঁছান তিনি। এরমধ্যে তিনি ১৯ ঘণ্টা ১৪ মিনিট সাইকেল চালান। বাকি সময়টাতে যাত্রাবিরতির পাশাপাশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এমন পরিকল্পনার বিষয়ে আল মামুন বলেন, সাইকেল রাইড করায় আমার পূর্ব অভিজ্ঞতা ছিল। এবারও রাইড করার অভিজ্ঞতা খুবই ভালো। পরিচিত অপরিচিত অনেক মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তবে তাপমাত্রা বেশি থাকায় সুস্থ থাকাটা চ্যালেঞ্জিং ছিল। তবুও মনের জোরে আমি সফল হতে পেরেছি। ভবিষ্যতে সুস্থ থাকলে, কখনো সময় পেলে ক্রস কান্ট্রি রাইড দিতে চাই।

তিনি আরও বলেন, সাইকেলিং একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ রাখে। নিয়মিত সাইকেল চালাতে পারলে যেকারো সুস্থ দেহ সুস্থ মন থাকবে।

নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬
বাইবেল, চিঠি, আর কুকিজ, চাঁদে নভোচারীরা সঙ্গে যা নিয়ে গেলেন 
  • ০২ এপ্রিল ২০২৬
ছাগল-কাণ্ড তুলে ধরা সেই সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর …
  • ০২ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬