ভিসির অডিও ফাঁসে ইমেজ সংকটে পড়েছে ইবি: শাপলা ফোরাম

০৪ এপ্রিল ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কন্ঠ সদৃশ’ একাধিক অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ইমেজ সংকটে পড়েছে। সেই সঙ্গে ক্যাম্পাসে এক ধরণের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপর্যুক্ত বিষয়ে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে এসব কথা বলেন । 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের বেশ কয়েকটি কন্ঠসদৃশ অডিও ফাঁস হয়েছে। ফলে ক্যাম্পাসে একধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ‘শাপলা ফোরাম’ ফাঁস হওয়া অডিওগুলোর বিষয়বস্তু নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- ছাত্রসহ স্টেকহোল্ডারদের জন্য একই সঙ্গে বিব্রতকর এবং অপমানজনক। 

এছাড়া ফাঁস হওয়া অডিও ক্লিপে বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী শিক্ষকমন্ডলী ‘বঙ্গবন্ধু বঙ্গবন্ধু’ জিকির করেন বলে তিনি মন্তব্য করেছেন যা আদর্শিক জায়গা থেকে খুবই আপত্তিকর। এককথায় অডিওগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য এক প্রকার ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে আমরা মনে করি।

আরও পড়ুন: শিক্ষার্থী পাওয়া নিয়ে শঙ্কায় ৭১টি বেসরকারি মেডিকেল কলেজ

তিনি আরও বলেন, উপাচার্যের কন্ঠসদৃশ অডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের নিয়ে আপত্তিকর কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়টিকে দোযখের সঙ্গে তুলনা করেছেন। এমনকি শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি প্রশ্নপত্র ফাঁস ও আর্থিক লেনদেন করেছেন মর্মে অনুমিত হয়। বিষয়গুলো শাপলা ফোরামের নীতি-আদর্শের বিরোধী হওয়ায় আমরা অডিওগুলো পর্যালোচনা করে স্ক্রিপ্ট তৈরি করার জন্য একটি উপ-কমিটি গঠন করেছিলাম। এছাড়া সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক একপ্রস্থ চিঠি ভিসির নিকট পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ভিসি মহোদয় সংশ্লিষ্ট অডিওসমূহের কথোপকথন তার নিজস্ব মনে করলেও লিখিতভাবে তার অবস্থান ব্যাখ্যা করতে সম্মত হননি। তারপরও ‘শাপলা ফোরাম’ সতর্ক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সরকার যখন সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন ভিসির কন্ঠসদৃশ এধরনের অপ্রাসঙ্গিক ব্যক্তিগত আলাপ জনসম্মুখে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপর্যুক্ত বিষয়ে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. শেলীনা নাসরীন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনিছুর রহমান। এছাড়াও ফোরামের সদস্য প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, প্রফেসর ড. রবিউল হোসেন, ড. হোসাইন মো. ফারুকী, ড. সাদেক আলী এবং ড. শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ‘ফারাহ জেবিন’, ‘মিসেস সালাম’ ও ‘আল বিদা’ পৃথক তিনটি ফেসবুক আইডি থেকে একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence