বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

০২ এপ্রিল ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার (১ এপ্রিল) মধ্যরাত ২টা বাজে মারধরের শিকার দুই ছাত্রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিফাত হাসান (২১) ও রাজু মোল্লা (২৩)। সিফাত ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম কান্দিপুর এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে এবং রাজু গোপালগঞ্জের কোটালিপাড়ার ধোরাল গ্রামের বারী মোল্লার ছেলে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাফর বলেন, বিশ্ববিদ্যালয়ে শের-ই-বাংলা হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নাভিদ ও আলিম সালেহীন পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কয়েক দিন আগে নিজেদের মধ্যে মারামারির ঘটনায় সালেহীন জেলে ছিল। জেল থেকে বেরিয়ে হলে ঢুকতে চায়। কিন্তু নাভিদ পক্ষ যেতে বাধা দেয়। রাত ২টার দিকে সালেহীন পক্ষের লোকজন একত্রিত হয়ে নাভিদ পক্ষের দুজন‌কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তারা আহত হয়ে ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

ব‌রিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশি সহায়তা চেয়েছে। তাদের পুলিশি সহায়তা দেওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আইনি সহায়তা চাইলে তাকে সহায়তা দেওয়া হবে।
 
শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, রাতে হলে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দুজনকে আহত অবস্থায় পেয়েছি।তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাদের পরীক্ষা ছিল। তাই সকালে তাদের নিয়ে এসে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি আরও বলেন, ছাত্রলীগের দুপক্ষ মারামারি করেছে তবে কোনও পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেয়া যাবে না। তবে হলে মারামারি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬