সেহরি খেয়ে ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে তিতুমীরের অনিক

০২ এপ্রিল ২০২৩, ১২:১৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
তৌফিক মোরশেদ অনিক

তৌফিক মোরশেদ অনিক © ফাইল ফটো

সেহরি খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের তৌফিক মোরশেদ অনিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

অনিক তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের (২০-২১) সেশনের ছাত্র ছিলেন। তিনি পরিবারসহ ধানমণ্ডি এলাকায় থাকতেন।

পরিবারিক সূত্রে জানা যায়, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে ঘুমিয়ে পরে অনিক। পরে সকালে পরিবার গিয়ে বিছানায় মৃত অবস্থায় পায় তাকে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন অনিক।

এ বিষয়ে তার বাবা মনজুর মোর্শেদ বলেন, প্রতিদিনের মতই অনিক রোজার সেহরি খেয়ে আজ ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে আমরা অনিকের রুমে গিয়ে দেখি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। অনেক চেষ্টা করেও আর আমার ছেলেকে জাগানো যায়নি। 

তিনি বলেন, আসর নামাজের পর অনিককে জানাজা শেষে দাফন করা হয়েছে।

অনিকের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, শিক্ষক ও তার বন্ধুমহলে। শোক প্রকাশ করে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার সরকার বলেন, আমার শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছে শুনে আমি খুবই মর্মাহত। মনে হচ্ছে আমার নিজের ছেলে মারা গিয়েছে। এ খবর শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুবই মর্মাহত। অনিকের আত্মার শান্তি কামনা করছি।

তিনি বলেন, আগামীকাল আমরা বিভাগের সকলের সঙ্গে আলোচনা করে অনিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করবো। যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সহোযোগিতা করবো।

এ বিষয়ে তিতুমীর কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের  সহযোগী অধ্যাপক টিটো বলেন, আমরা খবর পেয়েছি আমাদের বিভাগের ২০-২১ সেশনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আমরা খুবই মর্মাহত।  

শোক প্রকাশ করে অনিকের সহপাঠী মারুফ বলেন, তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি অনিক অত্যন্ত ভদ্রভাবে সবার সঙ্গে মিশেছে। অনেক মেধাবী শিক্ষার্থী ছিল অনিক। অকালে এভাবে অনিকের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এমন সহপাঠী পাওয়া ভাগ্যের বিষয়। আমার বন্ধুর আত্মার শান্তি কামনা করছি।

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬