৪০ দিনের ছুটি ঘোষণা ইসলামী বিশ্ববিদ্যালয়ের

২১ মার্চ ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত ৪০ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষাসমূহ চলমান থাকবে।
 
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ বন্ধ থাকবে। এছাড়া ছুটিতে বিভাগ পরীক্ষা পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে সেই সকল বিভাগকে পরিবরহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: রোজায় সাত কলেজে ৩৫ দিনের ক্লাস বন্ধ ঘোষণা

এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবসে অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরী সেবা সমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, এস্টেট ও নিরাপত্তা) চালু থাকবে।

আবাসিক হল খোলা থাকার বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘এখনো চূরান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই তবে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী অফিস চলাকালীন সময় পর্যন্ত খোলা থাকবে। আনুষ্ঠানিক ভাবে পরবর্তীতে আমরা মিটিং করে কতদিন বন্ধ থাকবে তা জানানো হবে।

মিটারের তার থেকে দোকানপাট—বরিশাল নগরীতে চোরের দৌরাত্ম্য
  • ০৯ নভেম্বর ২০২৬
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে প্রয়াত চার বিএনপি ও আওয়ামী লীগ এমপির মৃত্যুতে শোকপ্রস…
  • ০৯ নভেম্বর ২০২৬
অনন্য কীর্তি মুশফিকের, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে জ্বালানি তেল ও এলপিজি বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠ…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল আরও একটি বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950