রোজায় সাত কলেজে ৩৫ দিনের ক্লাস বন্ধ ঘোষণা

২১ মার্চ ২০২৩, ০১:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রোজায় সাত কলেজের ক্লাস বন্ধ ঘোষণা

রোজায় সাত কলেজের ক্লাস বন্ধ ঘোষণা © ফাইল ফটো

পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শুক্রবার, ইস্টার সানডে, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ সহ অন্যান্য উৎসব উপলক্ষে সাত কলেজের ক্লাস স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৩৫ দিনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, আগামী  বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পূর্ণ শুক্রবার (৭ এপ্রিল), ইস্টার সানডে (৯ এপ্রিল), বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব (১২ এপ্রিল ও ১৫ এপ্রিল), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), শব-ই-কদর (১৯ এপ্রিল), জুমাতুল বিদা (২১ এপ্রিল), ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। 

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার আবেদন শেষ, ঢাবির আসনপ্রতি ভর্তিচ্ছু ৫০ জন

তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।একইসাথে পূর্বঘোষিত সাত কলেজের চুড়ান্ত পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে যথারীতি  অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জিপিএ ও পাসের হার বাড়লেও কমছে দক্ষতা ও সৃজনশীলতা
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কী পেতে চাইছে?
  • ১৭ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির কমিটি গঠন নিয়ে বোর্ডের উদ্বেগ
  • ১৭ মার্চ ২০২৬
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence