ইবি রেজিস্ট্রারের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯ মার্চ ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কণ্ঠ সাদৃশ অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

তদন্ত কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহবায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। 

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

এর আগে গত ১৫ মার্চ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সাথে মঈন নামে এক ঠিকাদারের সাথে ‘অর্থলেনদেন সংক্রান্ত’ আলাপন ফাঁস হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে ‘সাথী খাতুন’ নামক একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৫০ সেকেন্ডের চারটি কল রেকর্ড সম্বলিত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা। 

জানা গেছে, ওই কল রেকর্ডটির সময় এইচ এম আলী হাসান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বিভাগের পরিচালক ছিলেন। এ ঘটনায় তিনি ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মিটারের তার থেকে দোকানপাট—বরিশাল নগরীতে চোরের দৌরাত্ম্য
  • ০৯ নভেম্বর ২০২৬
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে প্রয়াত চার বিএনপি ও আওয়ামী লীগ এমপির মৃত্যুতে শোকপ্রস…
  • ০৯ নভেম্বর ২০২৬
অনন্য কীর্তি মুশফিকের, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে জ্বালানি তেল ও এলপিজি বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠ…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল আরও একটি বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950