বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপনে ইবিতে দিনব্যাপী আয়োজন

১৫ মার্চ ২০২৩, ১২:৫৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচীর মধ্যে থাকবে সকালে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়ানো, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, ‘মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপর্যুক্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ: ইবি
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬