নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ PM
কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬  প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর)  দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যায়। পরে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে ছুটে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগ জনিত সমস্যার কারনে তার মত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অভিভাবকের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ১
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশো…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে সার্বিয়া: বিশ্বজুড়ে যেভাবে ক্ষমতার মসনদ উল্টে…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950