নানা আয়োজনে ইবিতে পাই দিবস উদযাপন

১৪ মার্চ ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ইবিতে পাই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ইবিতে পাই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি © টিডিসি ফটো

গাণিতিক ধ্রুবক পাই-এর সম্মানে প্রতিবছর পালিত হয় "বিশ্ব পাই দিবস"। ১৪ মার্চ এ দিবসটিকে আন্তর্জাতিক ভাবে পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ দিবসটি নানা আয়োজনে উদযাপন করেছে।

জানা যায়, গণিত বিভাগের আয়োজনে দুপুর ১টা ৫৯ মিনিটে  দিবসটি পালন করা হয়। এ দিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। দিবসটি উপলক্ষে বিভাগটির উদ্যোগে সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালী আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাথগিরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলে "আজকের এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরন খুবই আনন্দিত। আনন্দ প্রতিযোগিতা এবং অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। আশাকরি আজকের আয়োজন  গনিত চর্চায় আরো বেশী আগ্রহী হতে সহায়তা করবে"।
 
পরে দুপুর ৩ টায় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা: কামরুন্নাহার, বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

এ আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিভাগের শিক্ষক ড. মোঃ আব্দুল আল মোহিত বলেন, গণিত সবার জন্য।  গণিতের জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি। ভবিষ্যত প্রজন্ম গণিতের আলোয় আলোকিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ কে উপস্থাপন করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।

ট্যাগ: ইবি
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950