ইবিতে মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

১৪ মার্চ ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ইবিতে মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ইবিতে মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাইকিং এ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় আরও উল্লেখ করা হয়, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

bf5432e1-ef23-4ea4-b2d6-84d8ef98d489

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদত  হোসেন আজাদ বলেন, 'গতকাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হচ্ছে।

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ অন্যান্য ফটকসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও গতকালের ঘটনাটির বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সন্ধ্যায় বসা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার স্থানীয় বখাটেদের দ্বারা ক্যাম্পাসের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে। এতে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬