নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব

১২ মার্চ ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব © টিডিসি ফটো

আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাহাদ বিন সাঈদকে সভাপতি এবং জাগো নিউজের প্রতিনিধি আহসান হাবীবকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 

শনিবার (১১ মার্চ) সংগঠনটির গঠনতন্ত্রের ধারা ১৫(ক) এর বিধান অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোকছেদুল মুমিন (দৈনিক জনকণ্ঠ) ও আতোয়ার রহমান (দৈনিক আজকের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি (দৈনিক আজকের দর্পণ) ও মোছা. জান্নাতী বেগম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান (বাংলা ট্রিবিউন), কোষাধ্যক্ষ আসলাম বেগ (দৈনিক শেয়ার বিজ), দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক নয়া শতাব্দী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৈয়ব শাহনুর (দৈনিক সময়ের কাগজ) দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া চৌধুরী দিশা (ডেইলি এশিয়ান এইজ) ও এস.এম. মোজতাহীদ প্লাবন (দৈনিক প্রতিদিনের চিত্র) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) ও মুশফিকুর রহিম স্বপন (বিডি ক্যাম্পাস.টিভি)। 

সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সমিতি। অতীতের মত ভবিষ্যতেও আমরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে যেতে চাই। সর্বোপরি, ক্যাম্পাস সাংবাদিকরা যেন পড়াশোনার পাশাপাশি সংবাদমাধ্যম সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিতে করতে পারে এটিই আমাদের উদ্দেশ্য।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬