শিক্ষা সফরে গিয়ে মারধরের শিকার তিতুমীরের শিক্ষার্থীরা, ছাত্রীসহ আহত ২০

১১ মার্চ ২০২৩, ১০:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM

© টিডিসি ফটো

নারায়ণগঞ্জে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে সোনারগাঁও জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।  

তিতুমীরের ইশহাক নামের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিকেলে সোনারগাঁও জাদুঘর থেকে বের হওয়ার সময় স্থানীয় যুবকরা আমাদের সাথে থাকা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ সময় আমরা তাদের বাধা দেই। এ নিয়ে ওই যুবকদের সাথে আমাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আমাদের মারধর শুরু করেন। 

তিনি আরও বলেন, হামলাকারীরা আমাদের নারী ছাত্রীদের গায়েও হাত তুলেছে। হামলায় আমরা প্রায় ২০ জন আহত হয়েছি। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপতালে চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হই। আমরা এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মো: রহমান বলেন, সোনারগাঁও জাদুঘর থেকে যাওয়ার সময় বাসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে স্থানীয়রা বলে আমাদের লিখিত অভিযোগ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
পেছাতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৯ নভেম্বর ২০২৬
সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950