কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এডভোকেট হলেন আইন বিভাগের প্রথম ব্যাচের ১২ শিক্ষার্থী

১০ মার্চ ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

এডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের এক ব্যাচেরই ১২ জন শিক্ষার্থী এডভোকেটশিপ অর্জন করেছেন। গতকাল (৯ মার্চ)  'বাংলাদেশ বার কাউন্সিল' পরীক্ষার প্রকাশিত রেজাল্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

এডভোকেটশিপ প্রাপ্ত সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৫-২০১৬) সেশনের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এডভোকেটশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সাব্রী সাবেরীন গালিব, মো: আরিফ আহমেদ, নূর মোহাম্মদ মামুন, ফাতেমা আক্তার, মোঃ  রিফাত ইসলাম, বোরহান উদ্দিন, মিঠুন খান, মো: ইসমাইল হোসেন, মোঃ মশিউর রহমান, আব্দুল হান্নান, মোঃ কামাল হোসেন জয়, মোঃ রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন: অ্যালামনাইয়ের প্রোগ্রামে রাজনীতিকরণ, ক্ষোভ ওবায়দুল কাদেরের

এডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই।  তার রহমতে জেলা ও দায়রা জজ আদালত, ঢাকার এডভোকেট হিসাবে সুযোগ পেয়েছি।  সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে আমরা বারো জন বন্ধু একসাথে আইনের পেশায় যুক্ত হয়েছি। প্রত্যেক আইনের ছাত্রের জন্য অ্যাডভোকেট একটা গর্বের ও সন্মানের বিষয়। আমার এই অর্জনের পেছনে পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের ঋণ অনস্বীকার্য। 

আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু বকর ছিদ্দিক বলেন, আমাদের এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যি প্রশংসনীয়। আমাদের প্রথম ব্যাচের ১৬ শিক্ষার্থী এডভোকেটশীপ পরীক্ষা দিয়েছে সেখান থেকে ১২ জন শিক্ষার্থী এডভোকেটশীপ পেয়েছে। এছাড়াও আমাদের একজন শিক্ষার্থী জজ, আরেকজন এডভোকেটশীপ পরীক্ষায় সারাদেশে ১১ তম। এগুলো আমাদের অর্জন। তারা সামনে আরও ভালো করুক এই প্রত্যাশা।

ট্যাগ: কুবি
৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9