স্মার্ট নাগরিক তৈরি করতে বিতর্ক অন্যতম নেয়ামক: বিডিইউ উপাচার্য

০৭ মার্চ ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ  নবীন বিতর্কিকরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'ঐ নূতনের কেতন উড়ে' এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং বিতর্ক কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি উত্তম রায়।

আরও পড়ুন: উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরিতে এখনও পিছিয়ে নারীরা

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাসিবুল আলম প্লাবন। প্রধান অতিথির বক্তব্যে বিডিইউ উপাচার্য বলেন, 'শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর অন্যতম উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য বাস্তবায়নে বিডিইউ ডিবেটিং সোসাইটি ও বিতর্ক অন্যতম নেয়ামক।' তিনি আরো বলেন, 'বিতর্কের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। যাদের দ্বারা প্রোগ্রামিং এবং রোবটিক্স এর দারুন দারুন নতুন আইডিয়া তৈরি করা সম্ভব হবে'।

'বিতর্ক শুধু যুক্তিতর্ক নয়, বিতর্ক মানুষকে চিন্তা করতে শেখায়।  চিন্তাশীল তার্কিকরা কখনো জীবনে পিছিয়ে পড়ে না', কর্মশালা পরিচালনাকালীন  এবক্তব্য রাখেন উত্তম রায়। এছাড়াও বিতর্কের বিভিন্ন কলাকৌশল, উপস্থাপনা এবং বিতর্কের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগীয় প্রধান শামসুদ্দিন আহমেদ, শিক্ষা বিভাগীয় প্রধান মো. আশরাফুজ্জামান, শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ফারহানা ইসলাম। এ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে বিতর্কে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের বিডিইউডিএস এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয় ।

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬