ইবিতে ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

০৭ মার্চ ২০২৩, ১০:৪৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ইবিতে ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

ইবিতে ঐতিহাসিক ভাষণ দিবস পালিত © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হলসূমহে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো, শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এরপর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।3a03180d-c5b5-4213-b1bf-b8a39959ec64 

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরাম,  বঙ্গবন্ধু হল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আ স ম শোয়াইব।

f1d9fc79-412f-4fd6-8df1-80c3068f7447

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্টার আতাউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬