বাংলাদেশ প্রযুক্তিগত সাফল্যের পথে ধাবিত হচ্ছে: রবি উপাচার্য 

০১ মার্চ ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ম্যানেজমেন্ট ফেস্ট

ম্যানেজমেন্ট ফেস্ট © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ (বুধবার) ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এ ফেস্ট আয়োজিত হয়। 

দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলার মধ্যে ছাত্রদের জন্য ছিল সুঁইয়ে সুতা লাগানো ও হাড়ি ভাঙ্গা এবং ছাত্রীদের জন্য ছিল বাস্কেটবল ও বালিশ খেলা। পরবর্তীতে দুপুর ১২ টায় বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রবি উপাচার্য ও বিভাগের শিক্ষকবৃন্দ। নবীনবরণ শেষে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ১ম অংশের সমাপ্তি ঘটে। 

মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবীবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। 

আরো পড়ুন: শিক্ষক নিবন্ধন: পরীক্ষায় পাস করলেও মিলবে না সনদ

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত ও নবউদ্ভাবনের জন্য সাফল্যের পথে ধাবিত হচ্ছে। আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ফেস্টে প্রযুক্তি ও নবউদ্ভাবনের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ, অভিনয়, নাটক ও অন্যান্য আয়োজন নিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে র‌্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
পর্দার ‘সীতা’ সাই পল্লবী বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, জানালে…
  • ০৯ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সদরঘাটের লঞ্চে ১৮ লাখ টাকা চাঁদা দাবি, জবি ছাত্রদল নেতাকে শ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950